কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্রীর মৃত্যু

২১ অক্টোবর ২১০২১ (নিউজ ডেস্ক): কানাডায় সড়ক দুর্ঘটনায় নাদিয়া মজুমদার নামে বাংলাদেশি এক ছাত্রী নিহত হয়েছেন।

গত ১৯ অক্টোবর টরন্টোর বার্চমাউন্ট-ড্যানফোর্থ সড়কে সিগন্যাল পার হওয়ার সময় একটি মিনি ভ্যান তাকে আঘাত করে।

আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ১৭ বছর বয়সী নাদিয়া বার্চমাউন্ট কলেজিয়েট স্কুলের ১২ গ্রেডের ছাত্রী ছিলেন।

নিহতের বাবার নাম সুমন মজুমদার। তার বাড়ি সিলেটে। নাদিয়ার মৃত্যুর খবরে টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

বৃহস্পতিবার বাদ জোহর টরন্টোর মসজিদ আল-আবেদীন ও ইসলামিক রিসার্চ সেন্টারে জানাজা শেষে মরহুমার লাশ রিচমন্ড মুসলিম কবরস্থানে দাফন করা হবে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *