কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত

২৬ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দেশটির সেনাবাহিনির একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে এক পাইলট নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন অপর পাইলট। তাকে মিলিটারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সোমবার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে ওই হেলিকপ্টারটি। খবর: ইন্ডিয়া টুডে।

পুলিশ জানায়, জরুরি অবতরণের সময় এটি দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহতাবস্থায় হেলিকপ্টারের দুই পাইলটকে হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক পাইলটকে মৃত ঘোষণা করেন। আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।

পাঞ্জাবের পাঠানকোট থেকে সেনাবাহিনীর ওই হেলিকপ্টারটি কাশ্মীর আসার পথে কাঠুয়া জেলার লাখানপুরে দুর্ঘটনায় পড়ে।

হেলিকপ্টার বিধ্বস্ত/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *