কিশোরগঞ্জে নয়া সিভিল সার্জন

ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানকে কিশোরগঞ্জে বদলী করা হয়েছে। ডা. মুজিব ময়মনসিংহের সিভিল সার্জন হিসেবে যোগ দেয়ার আগে কিশোরগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ছিলেন। রোববার থেকে ডা. মুজিবুর রহমান কিশোরগঞ্জের নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন।

২২ সেপ্টেম্বর ডা. মুজিবুর রহমান পদোন্নতি পেয়ে সিভিল সার্জন হন। বৃহস্পতিবার ময়মনসিংহে তার শেষ কর্মদিবস ছিল।

বিসিএস (স্বাস্থ্য)-এর ২০তম ব্যাচের ডা. মুজিবুর রহমান ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১৯৮৭ সালে সম্মিলিত মেধা তালিকায় চতুর্থ স্থান নিয়ে এসএসসি পাশ করেন। ১৯৮৯ সালে এইচএসসি পাশ করেন ঢাকা কলেজ থেকে। এরপর তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন।

ডা. মুজিবুর রহমানের স্ত্রী গাইনী বিশেষজ্ঞ ডা. তাসলিম আরা নীলা কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কনসালটেন্ট হিসেবে কর্মরত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *