১৯ মে ২০২১ (নিউজ ডেস্ক, রাজবাড়ী): লাগাতার ধর্ষণের শিকার হয়েছে এক স্কুল ছাত্রী। পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করেছে। গ্রেফতার করেছে দুইজনকে।
দেরিতে পাওয়া খবরে জানা গেছে, রাজবাড়ী জেলার একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে ওই কিশোরী। তাকে অপহরণ করে একমাস আটক রেখে ধর্ষণ করা হয়। এ ঘটনায় মেয়েটির বাবা তিনজনকে আসামী করে সদর থানায় মামলা করেন।
রবিবার রাতে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে। এছাড়া মামলার আসামী সদর উপজেলার শুকুর আলীর স্ত্রী জোসনা ও তার ছেলে শিপনকে গ্রেফতার করেছে। অপর আসামী, শিপনের ছোটভাই বাবু পলাতক রয়েছে।
ধর্ষণ/আরএম/রমু
















Leave a Reply