১৫ জুন ২০২২ (নিউজ ডেস্ক): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশনসহ পাঁচটি পৌরসভা ও ১৭৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে।
ভোট শেষে বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটারদের তেমন কোনও অভিযোগ করতে একেবারেই শুনিনি। তবে ক্ষেত্রবিশেষে কোনও একজন-দুজন ভোটার বলেছেন, তাদের অসুবিধা হচ্ছিল।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, কুমিল্লার দুটি কেন্দ্রে এই মুহূর্তে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে একটু বিঘ্ন ঘটছে। বাকি কেন্দ্রগুলোতে কমবেশি ৬০ শতাংশ ভোট পড়েছে।
ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট ভালোভাবেই হয়েছে দাবি করে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, তবে কেউ কেউ বলেছেন, তাদের একটু অসুবিধা হয়েছে। আমরা লক্ষ করেছি, যাঁরা একটু বয়োবৃদ্ধ, তাদের কারও কারও একটু অসুবিধা হয়েছে।
সিইসি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply