কুষ্টিয়ায় পথচারীকে চাপা দিয়ে বাস খাদে

১৭ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক, কুষ্টিয়া): কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাস চাপায় এক যুবক নিহত হয়েছে। এ সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে বাসের দুই যাত্রী আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বিজিবির ‘কিছুক্ষণ’ ক্যান্টিনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার বিকাল দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের বেপরোয়া গতির বাসটি রাত ১২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসটি অজ্ঞাত এক ব্যক্তিকে চাপা দেয়।

আহত যাত্রীদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *