২৫ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ কোস্টগার্ডের ব্যবস্থাপনায় মংলার ১৫০ টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। বর্তমান করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ও দুঃস্থ মানুষের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। এরই ধারাবাহীকতায় পশ্চিম জোনের বিসিজি স্টেশান হাররারিয়ারে জয়মনি এলাকায় ১৫০ টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
উক্ত ত্রাণ বিতরন কার্যক্রমে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিত থাকবে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের কর্মহীন ও দুঃস্থদের মাঝে সহযোগীতার এই ধারাবহীকতা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
কোস্টগার্ড/এসকেএম















