ক্যাপ্টেন নওশাদের লাশ আসবে কাল

০১ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের লাশ দেশে আসবে আগামী কাল বৃহস্পতিবার। সকাল সাড়ে ৮টায় তার লাশ ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

বুধবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল-মোটেলের অনলাইন বুকিং সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দোহা থেকে আসা একটি ফ্লাইট দেশে ফেরার পথে ভারতের নাগপুর থেকে লাশ এবং তার দুই বোনকে সাথে নিয়ে দেশে ফিরবে।

বিমানের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের সাথে এখন ভারতের ফ্লাইট চালু নেই। ফলে এখন যে কোন ফ্লাইট অপারেট করতে গেলে বিশেষ অনুমতির প্রয়োজন হয়। মরদেহের মেডিক্যাল রিপোর্ট, বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতির জন্য কিছুটা সময় লাগছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

গত ২৭ আগস্ট ওমানের রাজধানী মাস্কাট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার পথে মধ্য আকাশে হঠাৎ অসুস্থতা অনুভব করেন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইটটি (বিজি ০২২) ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ডক্টর বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেখান থেকে খুব দ্রুত তাকে স্থানীয় হোপ হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন নওশাদ। এরপর ৩০ আগস্ট তার লাইফ সাপোর্ট খুলে দিয়ে নওশাদকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *