২৩ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক, কুমিল্লা): খন্দকার মোশতাক আহমেদের সম্পতি বাজেয়াপ্তসহ তার কবর কুমিল্লা থেকে সরানোর দাবিতে বিক্ষোভ হয়েছে। খন্দকার মোশতাক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্যতম।
রোববার কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামে খন্দকার মোশতাকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন বলেন, কুমিল্লায় মোশতাকের বাড়ি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জেলার নামে বিভাগের নাম করতে চান না। এ খুনির কারণে আমরা দাউদকান্দি তথা কুমিল্লাবাসী কলঙ্কিত। দেশের অন্য জেলার লোকজন কুমিল্লার নাম শুনলেই বলে খুনি মোশতাকের এলাকার লোক। অবিলম্বে দাউদকান্দি তথা কুমিল্লার মাটি থেকে খুনি মোশতাকের বাড়ি ও কবর অপসারণ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।
এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে দশপাড়ায় খন্দকার মোশতাকের বাড়ি ঘেরাও করে শত শত মানুষ।
বিক্ষোভ/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply