খাদ্য সঙ্কটের আশঙ্কায় ব্রিটেন

২১ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ব): প্রতিবেশী ফ্রান্স-ব্রিটেনের সাথে স্থল এবং আকাশ পথে যোগাযোগ বন্ধ করে দেয়ায় বড়দিনের আয়োজনে খাদ্য সঙ্কটের মুখে যুক্তরাজ্য। করোনার ভিন্ন বৈশিষ্ট্যের সংক্রমণ ছড়িয়ে পড়ায় সীমান্ত বন্ধে বিপদে ব্রিটেন সরকার। সংক্রমণ রোধে ফ্রান্স নিজেদের সীমান্ত বন্ধ করে দেয়ায় হাজার হাজার পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে ফ্রান্স-ব্রিটেন সীমান্ত এলাকায়। এতে ব্রিটেনে খাদ্যাভাব দেখা দেয়ার আশঙ্কা দেশটির বিশেষজ্ঞদের।

দু’দেশের সীমান্তে কয়েক হাজার পন্যবোঝাই ট্রাক আটকে আছে। ব্রিটেন থেকে কোনো গাড়ি ফ্রান্সে ঢুকতে পারছে না। পরিস্থিতি মোকাবিলায় কড়া পাহারা বসানো হয়েছে ফরাসি সীমান্তে।

নতুন এ ভাইরাস সংক্রমণ রোধে ব্রিটেনের বিশেষজ্ঞরা কাজ শুরু করলেও অতঙ্কে পুরো বিশ্ব। যুক্তরাজ্যের সাথে সময়িক যোগাযোগ বন্ধ করে দিয়েছে অনেক দেশ।

প্রতিবেশী দেশের সীমান্ত বন্ধে করণীয় নিয়ে জরুরি বৈঠকে বসেছে বরিস সরকার। বিশেষ করে বড়দিনে খাদ্য সঙ্কটে পড়তে পারে ব্রিটেনবাসী এমন আভাস পেয়েই মন্ত্রীদের সাথে আলোচনায় জনসন।

এ বিষয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের দশ নম্বর হাউজ-এর এক মুখপাত্র বলছেন, ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি বড়দিনে খাদ্য সঙ্কট এড়াতে সব ধরনের প্রস্ততি চলছে।

পরিবহন বিষয়ক মন্ত্রী গ্র্যান্ট শ্যাপস মনে করেন, সীমান্ত দিয়ে পণ্যবাহী গাড়ি না চলতে পারলেও ওষুধ এবং খাবার ঘাটতির আশঙ্কা কম। কোভিড টিকা কর্মসূচিতেও কোনো প্রভাব ফেলবে না বলে আশাবাদী এই মন্ত্রী।

যুক্তরাজ্য/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *