খারকিভে গোলাবর্ষণ, শিশুসহ নিহত ৯

২৭ মে ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার ভয়াবহ গোলাবর্ষণে ৯ জন বেসামরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ মাস বয়সী এক শিশু রয়েছে বলে জানিয়েছেন খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবগ।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে খারকিভের গভর্নর এসব কথা বলেন। খবর: এএফপি।

তিনি বলেন, এ ঘটনায় আরও ১৯ জন বেসামরিক আহত হয়েছেন। খারকিয়েভের তিনটি এলাকায় রুশ বাহিনী এই হামলা চালায়।

হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। তবে রাশিয়ার দাবি, ইউক্রেনীয় সেনাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলেও অভিযান আরও জোরদার করেছেন রাশিয়া। এরই মধ্যে অঞ্চলটির ৪০টিরও বেশি শহর রাশিয়ার গোলার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এদিকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দেখা দেয়া বিভক্তি নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ কবে থামবে, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এই যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি হুমকির মুখে পড়েছে। অবিলম্বে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক ও বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের নেতারা একাধিকবার বৈঠক করলেও তাতে কার্যত কোনও ফল আসেনি। আলোচনা বর্তমানে বন্ধ রয়েছে। এই যুদ্ধের ফলে নিত্যপণ্যের দাম বেড়ে চলেছে। ইউক্রেন থেকে প্রায় ৬০ লাখ মানুষ পালিয়ে গেছেন।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *