২৯ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): পবিত্র ঈদুল ফিতরে ভারত ভ্রমণের সুবিধার্থে শনিবার ও রোববার ভারতীয় সব ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) খোলা থাকবে।
ভারতীয় ভিসার জন্য আবেদনকারীরা ভিসা গ্রহণের সুবিধার্থে এ ব্যবস্থার কথা জানিয়েছে দেশটির ঢাকার হাই কমিশন।
হাই কমিশন জানিয়েছে, আগামীকাল শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ করা হবে। রোববার যমুনা ফিউচার পার্ক আইভিএসিসহ দেশের সব ভিসা কেন্দ্রও সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করা হবে। বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পাসপোর্ট-ভিসা ডেলিভারি দেয়া হবে।
আগামী ২ ও ৩ মে সব আইভিএসি বন্ধ থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) ১৫টি।
ভ্রমণ/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply