গরীববান্ধব বাজেট, বললেন তথ্যমন্ত্রী

৯ জুন ২০২২ (নিউজ ডেস্ক): প্রস্তাবিত ২০২২-২৩ অর্থ বছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি উৎসাহিত করা গরীববান্ধব বাজেট। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট উত্থাপনের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ কথা বলেন সাংবাদিকদের সাথে।

তিনি বলেন, যুদ্ধের কারণে ইউরোপ থেকে শুরু করে পৃথিবীজুড়ে মূল্যবৃদ্ধি ঘটেছে। সেটির প্রেক্ষিতে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা চলছে, তা কতদিনে শেষ হবে সেটি কেউ জানে না। সেজন্য আভ্যন্তরীণ উৎপাদনের ওপর জোর দেয়া হয়েছে। একইসাথে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো হয়েছে যাতে নিম্ন আয়ের মানুষ সুরক্ষা পায়। এটি গরীববান্ধব বাজেট।

আরও পড়ুন: দাম কমতে পারে যেসব পণ্যের

এসময় বাজেটের বিষয়ে গতানুগতিকভাবে নেতিবাচক মন্তব্যকারীদের সমালোচনা করেন ডক্টর হাছান। বলেন, প্রতিবার বাজেট পেশ করার পর বিএনপিসহ কিছু রাজনৈতিক দল, কিছু সংস্থা ও বুদ্ধিজীবী নেতিবাচক কথা বলেন। আজকেও হয়তো বলবেন, কালকেও বলবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, গত সাড়ে ১৩ বছরে সমস্ত নেতিবাচক মন্তব্য ও প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে গেছে। এই করোনা মহামারির মধ্যেও বাংলাদেশ এগিয়ে গেছে।

বাজেট প্রতিক্রিয়া/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ