গাছের সাথে বাসের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৩

৬ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা লেগে মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

বুধবার দুপুর দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ৬০ বছর বয়সী হাসনা বেগম ও তার ছেলে ৩৫ বছর বয়সী হাফিজুর রহমান। এদের বাড়ি নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। আর বাকি একজনের পরিচয় জানা যায়নি।

মানিকগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার জানান, টাঙ্গাইলের ধুবুরিয়া থেকে গাবতলীগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মুলজানে এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে সজোরে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং বাসের দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান।

এছাড়া আহত হয় ১৫ যাত্রী। এদের মধ্যে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১২ জনকে ভর্তি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *