গাজীপুরে কারখানায় বিস্ফোরণে একজন নিহত

নিউজ ডেস্ক: গাজীপুরে একটি কারখানায় লেমিনেটিং যন্ত্র বিস্ফোরণে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

বুধবার দুপুরে নগরে বাবারুল এলাকায় ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেডে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক লিখন মিয়ার বাড়ি গাইবান্ধা জেলায় বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আহত শ্রমিকদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর নগরের বাবারুল এলাকার ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেডের অবস্থান। আজ বেলা পৌনে একটায় ওই কারখানায় লেমিনেটিং যন্ত্র বিস্ফোরিত হয়। এতে কারখানায় আগুন লেগে যায়। এ সময় আগুনে পুড়ে এক শ্রমিক নিহত হন। আহত হন আরও ছয়জন।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের সদস্যর হতাহত শ্রমিকদের উদ্ধার করেন। তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিস্ফোরণ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *