নিউজ ডেস্ক: গাজীপুরের কাপাসিয়ায় ড্রামট্রাক চাপায় মুঞ্জুর হোসেন মিলন নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।
শুক্রবার সকালে কাপাসিয়া উপজেলার গাজীপুর-ভাকোয়াদি-কাপাসিয়া সড়কের কোটবাজালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার ওসি এইচএম লুৎফুল কবীর জানান, নিহত মিলন কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের মৃত আব্দুস সাঈদ শেখের ছেলে।
ওসি জানান, শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে ভাকোয়াদি-কাপাসিয়া আঞ্চলিক সড়কের কোটবাজালিয়া বাজার এলাকায় একটি বালুভর্তি ড্রামট্রাক তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত মিলন গাজীপুর দর্পণের সম্পাদক, দৈনিক করতোয়া ও ভোরের দর্পণ পত্রিকার গাজীপুর প্রতিনিধি এবং গাজীপুর সিটি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি দৈনিক দিনকাল, যুগান্তর, বাংলাভিশন টেলিভিশন চ্যানেলেও গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
শোক/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD













Leave a Reply