গাজীপুরে ২১ জন পেলেন সেরা করদাতার পুরস্কার

নিউজ ডেস্ক: কর অঞ্চল গাজীপুর ও টাঙ্গাইল জেলার সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী সেরা করদাতাগদেরকে সম্মাননা ও সনদপত্র দেয়া হয়েছে। ৪টি ক্যাটাগরিতে মোট ২১ জন সেরা করদাতাকে দেয়া হয় এ সম্মাননা।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে ২০২২-২৩ করবর্ষে সিটি করপোরেশন ও জেলাপর্যায়ে সেরা করদাতাদের এ সম্মাননা ও সনদপত্র দেয়া হয়।

গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর জেলা ও টাঙ্গাইল জেলার ২১ জন করদাতাকে দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী করদাতা, সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা, সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা ও ৪০ বছরের নিচে তরুণ করদাতাদের মাঝে এ সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।

এতে গাজীপুর জেলায় সর্বোচ্চ করদাতা হিসেবে মোহাম্মদ নুরুল ইসলাম রতন, সিটি করপোরেশনের মোহাম্মদ মাহবুবর রহমান, টাঙ্গাইল জেলার পাপন কুমার ভানুসহ মোট ২১ জন নির্বাচিত হন।

কর অঞ্চল গাজীপুরের কর কমিশনার তৌহিদুল মুনিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর ও অব্যাহতি) মোহাম্মদ ইকবাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ মাসুদা শিকদার ও ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট দেওয়ান আবুল কাশেম।

এ সময় কর অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সম্মানিত করদাতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গাজীপুরে ২০২১-২০২২ করবর্ষে রাজস্ব আহরণ ছিল ৯০৫ কোটি এবং ২০২২-২০২৩ করবর্ষে রাজস্ব আহরণের পরিমাণ ১১৪৭ কোটি টাকা। যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৭৪ শতাংশ বেশি।

কর/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *