গোবিন্দগঞ্জে বাসচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

১৯ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার বকচর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ওসি খাইরুল ইসলাম।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি বাস গোবিন্দগঞ্জের কালীতলা এলাকায় একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

হাইওয়ে থানার ওসি খাইরুল ইসলাম বলেন, বাসচাপায় ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী নিহত ও চারজন গুরুতর হন। ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। আহতরা হাসপাতালে চিকিসাধীন।

তিনি বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *