ঘুমধুম সীমান্তে মিয়ানমার থেকে আসা ২৭ মহিষ জব্দ

নিউজ ডেস্ক: নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে আনা ২৭টি মহিষ জব্দ করেছে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্থ তুমব্রু বিওপির একটি টহল দল।

বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪টার সময় ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের মক্কর টিলা নামক স্থান থেকে মালিকবিহীন ২৭টি অবৈধভাবে আনা মহিষ জব্দ করেছে বিজিবি। এ সময় কোন চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি বলে প্রাথমিকভাবে জানিয়েছে বিজিবি।

মিয়ানমারের অভ্যন্তরে সামরিক সরকারের সাথে বিচ্ছিন্নবাদী গ্রুপের সংঘর্ষের মাঝেও বাংলাদেশে অবাধে ডুকছে বিদেশি সিগারেট, মদ, বিয়ার, ইয়াবা, গরু, মহিষসহ বিভিন্ন অবৈধ পণ্য। এতে রাজস্ব হারাচ্ছে সরকার।

ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, অবৈধ ব্যবসায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের ধরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রাম পুলিশ ও চৌকিদারদের নির্দেশনা দেয়া হয়েছে।

সীমান্ত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ