চকরিয়ায় কৃষক লীগ নেতাকে গুলি করে হত্যা

২০ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): কক্সবাজারের চকরিয়া উপজেলায় নিজ বাড়িতে ফাঁসিয়াখালী ইউনিয়ন কৃষক লীগ সাধারণ সম্পাদক ও চিত্রশিল্পী সরওয়ার কামালকে গুলি করে হত্যা করছে দুর্বৃত্তরা।

সোমবার ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ৯ নম্বর ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সরোয়ার ওই এলাকার ছৈয়দ নুর সিকদারের ছেলে।

ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মহিউদ্দিন বলেন, দিবাগত রাত ৩টার দিকে সরওয়ার আমাকে কল করেন। তার কল পেয়ে আমি তার বাড়িতে গিয়ে দেখতে পাই তিনি গুলিবিদ্ধ অবস্থায় উঠানে পড়ে রয়েছেন।

তিনি আরও বলেন, ওই সময় তার স্ত্রী বাড়িতে ছিলেন না। পরে নিহতের চাচাতো শ্যালক ও প্রতিবেশীদের সাথে কথা বলে জানতে পারি, সরওয়ার তাদের অনেককেই কল করেছেন। এর মধ্যে তার শ্যালক বাসার দরজা খুললে দুর্বৃত্তরা তাকেও ধাওয়া দেয়। তারা সংখ্যায় চার থেকে পাঁচজন ছিলেন। অন্ধকার থাকায় তাদের কেউ চিনতে পারেননি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

হত্যা/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *