০২ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর ওষুদ ও মুদি দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। করোনার সংক্রমণ আশংঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এ ঘোষণার পরই অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জেলা প্রশাসক জানান, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ওষুদ ও মুদি দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। চট্টগ্রামের সব হোটেল-রেস্টুরেন্ট, বিপণি বিতান, শপিং সেন্টার বন্ধ রাখতে হবে। শুধু ওষুদের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। এ নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্য শাস্তিমে দেয়া হবে বলেও জানান তিনি।
করোনা ভাইরাস/এসকেএম















