২৬ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউনের বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ায় রাজধানীতে ৫৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
সোমবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জরুরী প্রয়োজন ছাড়া অহেতুক ঘোরাফেরা করায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬৪ জনকে এক লাখ ২৬হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে ডিএমপি ট্রাফিক বিভাগ ৪৪৩টি গাড়িকে ১০ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে।
লকডাউন/এসকেএম














