নিউজ ডেস্ক: দুই সহকর্মীর গ্রেফতারের প্রতিবাদে ডাকা গাইনি চিকিৎসকদের কর্মবিরতিতে সমর্থন জানিয়ে অন্য চিকিৎসকরাও সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন। এতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের সব বেসরকারি হাসপাতালের কার্যক্রম। চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা।
রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিন কোনও ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা ও অপারেশন করছেন না ডাক্তাররা।
রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল সূত্রে জানা যায়, দূর-দূরান্ত থেকে রোগী এসে সেবা না পেয়ে পড়ছেন বিপাকে। অনেকেই অন্যান্য হাসপাতালে গিয়েও দেখেন একই অবস্থা। শেষমেষ ফিরে গেছেন বহু রোগী। এতে রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
আরও পড়ুন: সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ আমার নাম ব্যবহার করে অনিয়ম করেছে
জানা গেছে, সবচেয়ে বেশি বিড়ম্বনার শিকার হচ্ছেন সার্জারির রোগীরা। কারণ আন্দোলনের অংশ হিসেবে বেসরকারি হাসপাতালে অপারেশনও করছেন না চিকিৎসকরা। এমনকি ডাক্তারের অভাবে বহু হাসপাতালে জরুরি টেস্টও হচ্ছে না।
উল্লেখ্য, রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার হয়েছেন দুই চিকিৎসক। তাদের মুক্তির দাবিতেই এ কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা।
আন্দোলন/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply