চিড়িয়াখানা উন্মুক্ত

৩০ অক্টোবর ২০২০ (নিউজ বিজ্ঞপ্তি): মুজিব শতবর্ষ জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য বিশেষ আয়োজন করেছে কর্তৃপক্ষ। প্রতিমাসের প্রথম রোববার টিকেট ছাড়াই চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। মার্চ মাস পর্যন্ত থাকবে এ সুবিধা। অগ্রাধিকার পাবে স্কুল কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউর করিমের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের বিস্তার রোধে গত ২০ মার্চ জাতীয় চিড়িয়াখানা বন্ধ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বেশকিছু শর্তে আগামী ১ নভেম্বর থেকে দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানা উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

চিড়িয়াখানা/এএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *