চুক্তি নবায়ন করতে ঢাকায় শ্রীরাম

স্পোর্টস ডেস্ক: বিসিবির সাথে চুক্তি নবায়ন করতে ঢাকায় এসেছেন ভারতের সাবেক ক্রিকেটার শ্রীধরন শ্রীরাম। ৪৬ বছর বয়সী সাবেক ক্রিকেটার গত বছর আগস্ট-সেপ্টেম্বর অনুষ্ঠিত এশিয়া কাপ থেকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব নেন। তার সাথে বিসিবির চুক্তি ছিল অক্টোবর-নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

জানা গেছে, এবার শ্রীরামের সাথে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করতে যাচ্ছে বিসিবি। আজ বিপিএলের উদ্বোধনী ম্যাচের সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে দেখা গেছে শ্রীরামকে। সেখানে বিসিবি প্রধান নাজমুল হাসান উপস্থিত ছিলেন। টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানও ছিলেন সেখানে। আগামীকাল শ্রীরামের ভারত ফিরে যাওয়ার কথা।

শ্রীরামের অধীনে বাংলাদেশ দল ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যার মধ্যে ৪টিতে জিতেছে, বাকি ৯টিতে হেরেছে। তার কোচিংয়ে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে দুটি ম্যাচ জিতেছে।

বিসিবি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *