চুয়াডাঙ্গায় ট্রাক উল্টে চালক-সহকারী নিহত

৪ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক, চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভুট্টাবোঝাই ট্রাক উল্টে চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের ওহিদুল ইসলামের ছেলে ট্রাকচালক আলামিন ও একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে চালকের সহকারী আশিক।

স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ থেকে ভুট্টাবোঝাই করে নারায়ণগঞ্জে যাচ্ছিল ট্রাকটি। আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের কাছে পৌঁছুলে সামনে থেকে আসা বালুবোঝাই একটি ড্রাম ট্রাককে সাইড দেয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এতে রাস্তার পাশের গাছ ভেঙে ক্যানালের পানির মধ্যে পড়ে যায় ভুট্টাবোঝাই ট্রাকটি। ঘটনাস্থলেই চালক ও সহকারীর মৃত্যু হয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বালুবোঝাই ড্রাম ট্রাককে সাইড দেয়ার সময় ভুট্টাবোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ক্যানালের পানির মধ্যে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *