জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

৫ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক, ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই।

শুক্রবার উপজেলার কিসমত বেরুয়া গ্রামে এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রীও।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের কিসমত বেরুয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের দুই ছেলে নূর ইসলাম ও পচন আলীর। নূর ইসলামের বয়স ৬৮ বছর ও পচন আলীর বয়স ৬৫ বছর। তাদের দুই ভাইয়ের মাঝে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে শুক্রবার সকালে কথাকাটাকাটির একপর্যায়ে পচন আলীর ধারাল অস্ত্রের আঘাতে নূর ইসলাম ও তার স্ত্রী হনুফা খাতুন গুরুতর আহত হন।

পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১০টার দিকে নূর ইসলাম মারা যান।

এ ঘটনায় নিহতের নাতি সেলিম মিয়া বাদী হয়ে পচন আলীসহ সাতজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

অপরাধ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *