জাতীয় পার্টির নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু

৯ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুকে পার্টির নতুন মহাসচিব করা হয়েছে। দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে তাকে এই পদে নিয়োগ দেয়া হয়।

শনিবার মুজিবুল হক চুন্নুকে মহাসচিব ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

করোনায় আক্রান্ত হয়ে গত ২ অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের হাতে গড়া এই দলটিতে গত দুই বছরেরও বেশি সময় ধরে মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

জাতীয় পাটি/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *