জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হবে না

৪ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): জাতীয় পার্টি নিয়ে আর কেউ খেলতে পারবে না। জিএম কাদের এর নেতৃত্বে জাতীয় পার্টি এখন যেকোন সময়ের চেয়ে বেশি শক্তিশালী। যারা জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, তারা বোকার স্বর্গে বাস করছে। জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হবে না। এমনটাই বলেছেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু।

রোববার বিকেলে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীদের সাথে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টির নেতা-কর্মীরা প্রয়োজনে জীবন দিয়ে পার্টির বিরুদ্ধে সব ষড়যন্ত্র নসাৎ করে দেবে।

সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশ্যে জাতীয় পার্টি মহাসচিব বলেন, আগামী জাতীয় নির্বাচন কারও জন্যই সহজ হবে না। যেনতেন নির্বাচন করে কেউ আর পার পাবে না। আমরা তিনশো আসনেই নির্বাচন করতেই প্রস্তুতি নিচ্ছি। ত্রিমুখি নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে সবাইকে।

তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতার দ্বন্দ্বে সহিংসতা শুরু করেছে। দেশের মানুষ সহিংস রাজনীতি পছন্দ করে না। এই সুযোগে জাতীয় পার্টির নেতা-কর্মীরা সাধারণ মানুষের কাছে গিয়ে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর উন্নয়ণ ও সুশাসনের দাওয়াত পৌঁছে দেবে।

তিনি বলেন, আগামী নির্বাচন অনেকের জন্যই অস্তিত্বের প্রশ্ন হয়ে দেখা দেবে। যারা পরাজিত হবে, তারা ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। তাই তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান মুজিবুল হক চুন্নু।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য- হাফিজ উদ্দিন আহমেদ, অ্যাডকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, এসএম মান্নান, আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী, সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, আলহাজ্ব সফিকুল ইসলাম সেন্টু, আব্দুর রশীদ সরকার, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, জহিরুল আলম রুবেলসহ অন্যরা।

জাতীয় পার্টি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *