নিউজ ডেস্ক: জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন। সাধারণ সম্পাদক পদে নতুন করে নির্বাচিত হয়েছেন শ্যামল দত্ত। দুই জনই আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম প্যানেলের হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
শনিবার রাত ৮টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা-ই-জামিল।
মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম প্যানেল থেকে সভাপতি পদে জয়ী ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৭ ভোট। বিপরীতে বিএনপি সমর্থিত প্যানেল থেকে কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট।
সাধারণ সম্পাদক পদে জয়ী শ্যামল দত্ত পেয়েছেন ৪৯৬ ভোট। বিএনপি সমর্থিত প্যানেল থেকে ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট।
ঘোষিত ফল অনুযায়ী, ২০২৩-২৪ মেয়াদে ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম-সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী।
ব্যবস্থাপনা কমিটিতে ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ফরিদ হোসেন, কাজনী রওনক হোসেন, শাহনাজ সিদ্দীকি সোমা, কল্যাণ সাহা, শাহনাজ বেগম পলি, সৈয়দ আবদাল আহমদ, জুলহাস আলম, বখতিয়ার রানা, মোহাম্মদ মমিন হোসেন ও সীমান্ত খোকন।
নির্বাচিতরা আগামী দুবছর সাংবাদিকদের শীর্ষ এ সংগঠনের নেতৃত্ব দেবেন। নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে এবার ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রেস ক্লাব/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply