জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আবুসাঈদ স্বপন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। এই কমিটির দায়িত্ব পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি।
বুধবার জাতীয় পার্টি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।
সংসদ সদস্য ও দলের প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে গঠিত সাংগঠনিক সমন্বয় কমিটির সদস্যরা হচ্ছেন: জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, এনাম জয়নাল আবেদীন, হুমায়ুন খান, ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, যুগ্ম-দফতর সম্পাদক- মাহমুদ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ স্বপন ও আবু নাঈম ইকবাল।
জাপা/এএমএম/রমু















Leave a Reply