জিম্বাবুয়ে বাস দুর্ঘটনায় ৩৫ জন নিহত

১৫ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): জিম্বাবুয়ে ইস্টার উৎসবের সমাবেশে যোগ দিতে গির্জা অভিমুখী যাত্রীবাহী একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে ৩৫ জন মারা গেছে। আহত হয়েছেন আরও অন্তত ৭১ জন।

শুক্রবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, বাসটিতে স্থানীয় জিওন খ্রিস্টান চার্চের সদস্যরা দক্ষিণপূর্ব চিপিঙ্গ শহরে উৎসবে যোগ দিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার পল নিয়াথি বলেন, গত রাতে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩৫ ও আহতের সংখ্যা ৭১ জন।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, বাসটির যাত্রীধারণ ক্ষমতা ছিল ৬০ থেকে ৭৫ জন। সেখানে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি যাত্রী নিয়ে চলছিল সেটি।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ