টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সফররত আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে পরাজিত হয়েছে বাংলাদেশ। এরপর তামিম ইস্যুতে বেশ নাটকীয়তার সাক্ষী হয়েছে দেশের ক্রিকেট। তবে গতকালই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তিনি। এদিকে আফগানদের বিপক্ষে আজ দুপুর ২টায় সাগরিকায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টাইগাররা। আর এতে টসে সজিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী অনুরোধে তামিম অবসর ভেঙে দলে ফিরলেও এই সিরিজে তিনি থাকছেন না। তাই ভারপ্রাপ্ত অধিনায়ক লিটনের অধিনায়কত্বেই বাকি দুই ম্যাচ খেলবে টাইগাররা।

এদিকে তামিমের অনুপস্থিতিতে তার জায়গায় দলে ডাক পেয়েছেন রনি তালুকদার। তবে আজ লিটনের সঙ্গে ব্যাটিংয়ে নামবেন দুই বছর পর দলে ডাক পাওয়া নাইম শেখ। এ ছাড়া বাংলাদেশ দলে রয়েছে আরও এক পরিবর্তন, তাসকিন আহমদেদের পরিবর্তে আজ খেলবেন পেসার ইবাদত হোসেন।

আরও পড়ুন: অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার তামিমের, ফিরবেন এশিয়া কাপে

বাংলাদেশ একাদশ: নাইম শেখ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, সেলিম সাফি ও আজমতউল্লাহ ওমরজাই।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ