টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। ইতোমধ্যে টসে জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা এবং জশ হ্যাজলউড।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি এবং তাবরাইজ শামসি।

ক্রিকেট/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *