১৫ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): সাকিব আল হাসানকে নিয়ে আইপিএল শিরোপার লক্ষ্যে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে কেকেআর। ৯ বছর আগে আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ফাইনালে চেন্নাইকে হারিয়ে শিরোপা জেতে কেকেআর। যেটা ছিল তাদের এই প্রতিযোগিতায় প্রথম চ্যাম্পিয়ন হওয়া। ২০১২ সালের পর এবারের ফাইনালেও সাকিবদের সামনে চেন্নাই।
শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ফাইনালে সাকিবদের লক্ষ্য নিজেদের হ্যাটট্রিক শিরোপায় অন্যদিকে অন্যদিকে চেন্নাইয়ের টার্গেট কলকাতাকে হারিয়ে চতুর্থ শিরোপা জেতা।
ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে অতীতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তিনবার শিরোপা জিতেছে চেন্নাই।
অন্যদিকে অতীতে দুইবার গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল শিরোপা জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। তৃতীয়বারের মতো ফাইনালে খেলছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি। এবারের ফাইনালে কেকেআরের নেতৃত্ব দিচ্ছেন ইংল্যান্ডকে প্রথমবার বিশ্বকাপ ট্রফি উপহার দেয়া অধিনায়ক ইয়ন মরগান।
অতীত সমীকরণে কলকাতার চেয়ে একধাপ এগিয়ে চেন্নাই। কলকাতা-চেন্নাই ২৬ বার মুখোমুখি হয়েছে। ১৭ বার জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল। কেকেআর জিতেছে ৯ বার।
কলকাতা নাইট রাইডার্স: ভেঙ্কটেশ আইয়ার, শুভমান গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), সাকিব আল হাসান, সুনীল নারিন, দীনেশ কার্তিক, লুকি ফার্গুসন, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।
চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কওয়াদ, ফাফ ডু প্লেসি, মইন আলি, আম্বাতি রাইডু, রবিন উথাপ্পা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, শার্দুল ঠাকুর, ডোয়েন ব্র্যাভো ও জশ হ্যাজেলউড।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply