টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

১১ সেপ্টেম্বর ২০২২ (স্পোর্টস ডেস্ক): এশিয়ার কাপের ১৫তম আসরের শিরোপা জেতার লক্ষ্যে আজ মুখোমুখি হচ্ছে শ্রীলংকা-পাকিস্তান। টি-২০ ফরম্যাটের এবারের আসরের শিরোপা জিততে মরিয়া দুই দল।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

এশিয়া কাপে এখন পর্যন্ত পাঁচবার চ্যাম্পিয়ন হওয়া শ্রীলংকার চোখ ষষ্ঠ শিরোপায়। অন্যদিকে পাকিস্তানের লক্ষ্য তৃতীয় শিরোপা।

শ্রীলংকা: পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, ধানুস্কা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানেন্দু হাসারঙ্গা ডি সিলভা, চামিকা করুনারত্নে, মহেশ থাকসেনা, পারামন্ড মাদুসান ও দিলশান মাদুশঙ্কা।

পাকিস্তান: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলী, শাদাব খান, হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন।

এশিয়া কাপ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *