টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক: টানা ছয় ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। এবারের আসরে আর দুটি ম্যাচই বাকি আছে লাল-সবুজের দলের। আজ ওয়ানডে বিশ্বকাপের ৩৮তম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। গুরুত্ত্বহীন এই ম্যাচেও দুই দলকে লড়াই করতে হবে। কারণ, এই ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশ-শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ।

এমন সমীকরণের ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসভাগ্যে হেসেছে সাকিব আল হাসান। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। আগে ব্যাট করবে শ্রীলঙ্কা।

আজ বাংলাদেশ দলে এসেছে এক পরিবর্তন। পুরোপুরি ফিট নন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের পরিবর্তে একাদশে এসেছেন তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে এটিই তার অভিষেক ম্যাচ।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

শ্রীলঙ্কা: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আশালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, দুশমন্ত চামিরা ও দিলশান মাদুশঙ্কা।

ক্রিকেট/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ