টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও আফগানিস্তান। ভারতে বিপক্ষে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি।

বুধবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

দিল্লির উইকেট ও কন্ডিশন বিবেচনায় একাদশে একটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো বল করা স্পিনার রবিচন্দ্র অশ্বিনের জায়গায় একাদশে ফিরেছেন শার্দুল ঠাকুর। অপরদিকে বাংলাদেশের বিপক্ষে নামা একাদশ নিয়েই ভারতের বিপক্ষে খেলতে নামবে আফগানিস্তান। লেগস্পিনার রশিদ খানকে ঘিরেই মূল পরিকল্পনা আফগানদের।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহাক ফারুকি, নাভিন-উল-হক।

ক্রিকেট/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ