টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

২৫ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ১৭তম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান।

সোমবার আরব আমিরাতের শারজায় বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আইসিসি র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাছাই পর্বের ঝামেলায় যেতে হয়নি আফগানিস্তানকে। সরাসরি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলছে মোহাম্মদ নবীর নেতৃত্বাধীন দলটি।

এদিকে বাছাই পর্বের পরীক্ষায় উত্তির্ণ হয়ে বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেয়েছে গ্রেট বিটেনের দ্বীপ রাষ্ট্র স্কটল্যান্ড। বাছাই পর্বের টানা তিন জয়ে ফুরফুরে মেজাজে রয়েছে অ্যান্ডি বালবিরনির নেতৃত্বাধীন দলটি।

অন্যদিকে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এশিয়ার অন্যতম সেরা দল আফগানিস্তান। বিশ্বকাপের মতো বড় আসরে জয় দিয়ে মিশন শুর করতে মরিয়া মোহাম্মদ নবী-রশিদ খানরা।

আফগানিস্তান: হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ, রহমতউল্লাহ গুরবাজ, আসগর আফগান, মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, মুজিব-উর রহমান ও নাভিন উল হক।

স্কটল্যান্ড: জর্জ মুনসি, কাইল কোয়েতজার, ম্যাথু ক্রস, রিচি বিরিংটন, কলাম ম্যাকলিওড, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াইট, জশ ডেভি, সাফায়ান শরিফ ও বার্ড উইল।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ