টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচে দলের অন্যতম সেরা টপ-অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্তকে পাচ্ছে না বাংলাদেশ। শান্তর পরিবর্তে একাদশে ফিরেছেন ওপেনার লিটন দাস। লিটন ছাড়া একাদশে আর কোনও পরিবর্তন নেই।

অন্যদিকে লাল-সবুজের প্রতিনিধিদের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে একদিন আগেই দল ঘোষণা করেছে পাকিস্তান। স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের পরিবর্তে দলে নেয়া হয়েছে পেস অলরাউন্ডার ফাহিম আশরাফকে।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, শামিম হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

ক্রিকেট/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ