টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। টানা পঞ্চম হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। ইতোমধ্যে সেমিফাইনালে খেলার আশা শেষ হয়েছে টাইগারদের।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: ফখর জামান, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, উসামা মির, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।

ক্রিকেট/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *