টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

২১ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে অনাকাঙ্ক্ষিত হার। দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে মিলেছে স্বস্তির জয়। তাতে টিকে আছে বাংলাদেশের সুপার টুয়েলভে খেলার আশা। তবে সে লক্ষ্যে আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে জিততেই হবে টাইগারদের। শুরুটাও ভালো হয়েছে। টস জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বেছে নিয়েছেন ব্যাটিং।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় ওমানের মাসকাটের আল-আমেরাত স্টেডিয়ামে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ।

একাদশে কোনও পরিবর্তন না নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। ওমানের বিপক্ষে নামা একাদশ নিয়েই পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে টাইগাররা।

বাংলাদেশের একাদশ: নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হোসেন সোহান (উইকেটকিপার), শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ