১৯ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
দুপুর ২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাট হাতে নেমেছে বাংলাদেশ।
এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানো স্বপ্ন বুনছে বাংলাদেশ। বিশ্বকাপের ব্যর্থ মিশনের দুঃস্মৃতি ঢাকতে চান মাহমুদউল্লাহ।
সে হিসেবে মিরপুরে আজ নতুন চ্যালেঞ্জের মুখোমুখি টিম টাইগার।
আর এ চ্যালেঞ্জ বেশ কঠিনই বটে। কারণ সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরোপুরি দুই মেরুতে ছিল বাংলাদেশ ও পাকিস্তান।
বিশ্বকাপে পাকিস্তান দল ছিল অপ্রতিরোধ্য, দুর্দান্ত। সুপার টুয়েলভে সব ম্যাচ জিতে সেমিফাইনাল খেলেছে পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই ভরাডুবি।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply