টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

০৫ সেপ্টেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই ২-০ তে এগিয়ে আছে টাইগাররা। তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।

এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। উইনিং কম্বিনেশনে কোনও পরিবর্তন আনতে রাজি নয় টিম ম্যানেজম্যান্ট। আর তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, রাচিন রবিন্দ্র, উইল ইয়াং, টম লাথাম (উইকেটরক্ষক/অধিনায়ক), কলিন ডি গ্রান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লুন্ডেল, কোল ম্যাকনচি, স্কট কুগেলেইন, এজাজ প্যাটেল ও জ্যাকব ডাফি।

ক্রিকেট/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *