টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১০ সেপ্টেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে।

গেল চার ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে শেষ ম্যাচে চার পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। এই ম্যাচে খেলছেন না সাকিব আল হাসান। আঙুলের পুরনো ব্যথা বেড়ে যাওয়ায় বিশ্রামে থাকবেন তিনি।

সাকিবের জায়গায় সৌম্য, মেহেদির বদলে শামীম পাটোয়ারী, মুস্তাফিজের বদলি হিসেবে শরিফুল ইসলাম আর সাইফউদ্দিনের বদলি ক্রিকেটার স্পিডস্টার তাসকিন আহমেদ খেলছেন।

এর আগে চতুর্থ ম্যাচে মাত্র ৯৩ রান সফরকারীদের গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। পরে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আর নাঈম শেখের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা। এর মাধ্যমে প্রথমবারের মত কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় পায় টিম বাংলাদেশ।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টাইগাররা এগিয়ে আছে ৩-১‌ ব্যবধানে। তাই অনেকটাই নির্ভার স্বাগতিকরা। তবে ব্ল্যাকক্যাপরা চায় ব্যবধান কমাতে।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, নাসুম আহমেদ, শামীম পাটোয়ারি, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাককনকি, এজাজ প্যাটেল, স্কট কুগলেইন, বেন সিয়ার্স, জ্যাকব ডাফি।

ক্রিকেট/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *