টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২৩ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): সিরিজ জয়ের লক্ষ্যে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।

বুধবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হয়েছে। এর আগে এই মাঠেই প্রথম ম্যাচ জিতে ইতিহাস সৃষ্টি করেছিল তামিম বাহিনী। আজ সেটিকে এগিয়ে নেয়ার পালা।

ইতিহাসে নতুন অধ্যায় রচনার সামনে বাংলাদেশ। আজ জিতলেই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরকে সিরিজ হারানোর গৌরব অর্জন করবে টাইগাররা। একই সাথে আইসিসি ওয়ানডে সুপার লিগে নিজেদের শীর্ষস্থান আরও পাকাপোক্ত হবে লাল-সবুজ বাহিনীর।

আজ অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার একাদশে এক পরিবর্তন আনা হয়েছে। চোটে পড়ায় বিশ্রামে ওয়াইন পারনেল। তার জায়গা একাদশে ফিরেছেন অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাস ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: জানেমান মালান, কুইন্টন ডি কুক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইন, রাসি ভ্যান ডের ডুসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশাভ মহারাজ, তাবরেজ শামসি ও লুঙ্গি এনগিদি।

ক্রিকেট/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ