টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

১১ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের দ্বিতীয় সেমিফাইনাল শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান।

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিছুক্ষণ আগে ম্যাচটি শুরু হয়েছে। চলছে প্রথম ওভারের খেলা।

এই ম্যাচের জয়ী দল নিউজিল্যান্ডের সাথে রোববার ফাইনাল খেলবে। প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আগেই ফাইনালের প্রতিপক্ষের অপেক্ষায় ছিল কিউইরা।

টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তান ও অস্ট্রেলিয়া এর আগে ২৩ বার মুখোমুখি হয়। তাতে ৯ ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া। বাকী ১৩টিতে জয় পাকিস্তানের।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হারিস রউফ ও শাহিন আফ্রিদি।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ