০৩ আগস্ট ২০২১ (স্পোর্টস ডেস্ক): অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ দল।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। অসিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ মিরপুরের এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে।

করোনার কারণে অজিদের দেয়া শর্ত মেনে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট অস্ট্রেলিয়ার চাহিদা পূরণে আন্তরিকতার কমতি নেই বোর্ডের। সব শর্ত মেনেই শেষ পর্যন্ত শুরু হয়েছে দ্বিপাক্ষিক এই সিরিজ।
সিরিজের বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।
বাংলাদেশ একাদশ:
সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, মাহাদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া দল:
জশ ফিলিপ, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, অ্যাশটন টার্নার, ময়েসেজ হেনড্রিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাশটন আগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা এবং জশ হ্যাজেলউড।
ক্রিকেট/এসকেএম















