টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

২ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান সপ্তম আসরের ৩০তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

এদিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার জায়গায় প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়েছে শামীম হোসেন পাটোয়ারী।

বাংলাদেশ একাদশ: মুহাম্মদ নাইম, লিটন দাস (উইকেরক্ষক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসাইন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেন্ডরিকস, টেম্বা বাভুমা, রসি ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, এনরিচ নর্টজে ও তাবরাইজ শামসি।

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ