১৮ মার্চ ২০২২ (স্পোর্টস ডেস্ক): বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়া অধিনায়ক তেম্বা ভাবুমা টাইগার অধিনায়ক তামিম ইকবালের সাথে টস করতে আসেন। টসে জিতেই জানিয়ে দেন আগে বল করবেন তারা।
এই ম্যাচ জিতলেই দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস রচনা করবে বাংলাদেশ। এর আগে সব ফরম্যাট মিলিয়ে ১৯ ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকায় জয়ের দেখা পায়নি বাংলাদেশ।
সভশেষ চন্দিকা হাথুরুসিংহের অধীনে ২০১৭ দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার তিনটি ওয়ানডে এবং দুটি করে টেস্ট আর টি-টোয়েন্টি মিলিয়ে ৬টি ম্যাচেই হেরেছিল বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কাইল ভেরেন, জানেমান মালান, তেম্বা ভাবুমা (অধিনায়ক), এইডেন মাক্রাম, রাসি ভেন ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিলি ফেহলুকায়ো, ডোয়াইন প্রেটোরিয়াস, কাগিসো রাবাদা, মার্কো জানসেন ও লুঙ্গি এনগিডি।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















